শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ

Chif Editor

ফেনী জেলা প্রতিনিধি:- চম্পকনগর সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বাংলাদেশ (৪বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর চম্পকনগর বিওপির টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় পরিচালিত অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তাদের নিয়মিত টহল, আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।

Leave a Reply