শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫

Chif Editor

শিবলী সাদিক খান, নিজস্ব প্রতিবেদক :- সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং জনজীবনের ঝুঁকি তৈরি করে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে চুনের কারখানা পরিচালনা করায় ১৫ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) ২০২৫ তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করে। এসময় পুলিশ কারখানা থেকে গ্যাস সংযোগের যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেন।

​দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জের রঘুরামপুর পূর্বপাড়ায় ব্যবসায়ী খোকন সরকার-এর জমিতে চুনের কারখানাটিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে চালানো হচ্ছিল বলে অভিযোগের প্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ গ্যাস সংযোগকারী অভিযুক্তদের আইনের আওতায় আনতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক হিলটন পাল-এর নেতৃত্বে তিতাসের একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম এর তত্বাবধানে অভিযানে অংশ নেন এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স।

​এলাকার লোকজনের দীর্ঘদিনের অভিযোগ ছিল এই ধরনের অবৈধ গ্যাস সংযোগ শুধুমাত্র সরকারের বিশাল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে না, বরং যে কোন সময় বিস্ফোরণে মারাত্মক দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা ছিল। জনজীবন ছিল ঝুঁকিপূর্ণ।

​তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-প্রকৌশলী হামিদুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। ​অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply