শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান

Chif Editor

সদর কোম্পানি, র‌্যাব-১৪,ময়মনসিংহ কর্তৃক ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচলানা করে দালাল চক্রের সক্রিয় সদস্য ১৮ জনকে গ্রেফতার করে এদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মসিংহ এর আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:০০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষান গনদের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের উপদ্রব নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মোঃ আলামিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রসি আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩)দের সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ (বিশ) দিন বিনাশ্রম কারাদন্ড এবং আঃ রাজ্জাক (৬২)কে ১৪ (চৌদ্দ) দিন বিনাশ্রম কারাদন্ড, এবং মোঃ আলামিন (৪৫),কে উক্ত ধারা মোতাবেক ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সূত্রে জানা যায় উক্ত দালাল চক্রের সদস্যরা গরীব অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচ ও উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে এমনকি জিম্মি করে ফাঁদে ফেলে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে থাকে।

জনগনের কল্যাণের স্বার্থে র‌্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অভিযানিক কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply