শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জেলা পুলিশ, রংপুর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করেছে।

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯:৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, রংপুর মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া সকাল ১০ ঘটিকায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, আরো উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর , জনাব মো: মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনাব মো: আশরাফুল ইসলাম, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর।

জেলা পুলিশ রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), জনাব রাধেশ সেন, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

Leave a Reply