শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

বিদেশি পিস্তল, গুলি ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর আদাবর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- হিমন রহমান শিকদার (৩২)।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ০ মিনিটে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন (আইএডি) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীকালে তার দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগী মেহেদির আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এলাকার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হিমন রহমান শিকদার ও তার সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply