শিরোনাম
ইস্পাহানি পাইওনিয়ার ফুটবলে রেকর্ড ট্রাইবেকার শুট আউটে ১ পয়েন্ট অর্জন হালিশহর একাডেমির সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি

সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১

Chif Editor

অনলাইন ডেস্ক :- নাটোরের সিংড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মোটরসাইকেল গ্যারেজে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরির কার্যক্রমের তথ্য পাওয়া যায়।

অভিযানকালে গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহ (২৯) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক আব্দুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বকুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply