শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা

Desk Incharge Juwel Hossain

বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্য দিবালোকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে গাছ চুরির মামলার বাদী ও এক নারী নেত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ মার্চ দুপুরে ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তদন্ত ও শুনানি চলাকালীন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া ব্রিজ সংযোগ সড়ক থেকে প্রায় ২৩টি বিভিন্ন প্রজাতির গাছ বিনা দরপত্রে কেটে নিয়ে যান স্থানীয় কাঠ ব্যবসায়ী মোঃ মুনজিল হক (৫৮) ও তার সহযোগীরা। এ ঘটনায় মোঃ আব্দুল মান্নান (৫৮) বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে ১০ মার্চ দুপুর সাড়ে ১২ টায় ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা বন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক শুনানি ধার্য করা হয়। শুনানি চলাকালীন ১নং বিবাদী মোঃ মুনজিল হক এবং ২নং বিবাদী মোঃ মাহমুদুল হাসান সুমন (৪০) তাদের দলবল নিয়ে পরিষদ কার্যালয়ে প্রবেশ করে বাদী ও সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত ধুনট উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোছাঃ আয়েশা আকতার পলি (৩৮) এই গালিগালাজের প্রতিবাদ করলে বিবাদীপক্ষ চড়াও হয়। তারা বাদী আব্দুল মান্নান ও নেত্রী পলিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের চিৎকারে হামলাকারীরা প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এই বিষয়ে ধুনট থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “আমি বর্তমানে বাইরে আছি, থানায় গিয়ে বিষয়টি বিস্তারিত দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে।”

অভিযোগকারী আব্দুল মান্নান বলেন, “সরকারি গাছ চুরির প্রতিবাদ করায় এবং আইনি প্রক্রিয়ায় আসায় আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a Reply