শিরোনাম
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ

মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা

Chif Editor

স্টাফ রিপোর্টার :- কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাধবপুর এলাকায় ভুয়া চিকিৎসা কার্যক্রম ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কামরুল হাসান মনির নামে এক ব্যক্তিকে গাড়িসহ আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

এস আই জামসেদুল আলম এর সঙ্গীয় ফোর্স সহ
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানাগেইট এলাকায় অভিযান চালানো হয়। পরে দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০পিছ ইয়াবা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মাধবপুর বাসস্ট্যান্ডে “ভূঁইয়া ড্রাগ হাউজ” নামে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করেন হাসান মনির। অভিযোগ রয়েছে, ওষুধ বিক্রির আড়ালে সেখানে একটি চেম্বার খুলে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন।

অভিযোগ অনুযায়ী, কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই তিনি রোগীদের প্রেসক্রিপশন দিতেন, ইনজেকশন প্রয়োগ করতেন এবং বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়ার দাবি করতেন। অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধ লিখে রোগীদের তার নিজস্ব ফার্মেসি থেকেই ওষুধ কিনতে বাধ্য করা হতো বলেও অভিযোগ রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে নকল সাবান তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, “ত্বক ফর্সা করা” ও “দাগ–ব্রণ দূর করার” নামে এসব সাবান রোগীদের ব্যবহারের জন্য প্রেসক্রিপশনে উল্লেখ করা হতো এবং সেগুলো তার দোকানেই বিক্রি করা হতো।

স্থানীয়দের অভিযোগ, হাসান মনির দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না।
এ ঘটনায় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত করে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply