শিরোনাম
বন্দরে দু”সন্তানের পিতার ঝুলন্ত উদ্ধার নারায়ণগঞ্জে নারী আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ০৬ পুলিশ বিএনপি কথিত নেতা পরিচয় দানকারী বাকি”র বিরুদ্ধে মাটি কাটার অভিযোগে মামলা রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লায় প্রশাসনের অভিযান ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীদের মারতে পারবে স্বামী, তবে জখম হলেই পেতে হবে শাস্তি এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: পাটওয়ারী সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন চীনা ইনফ্লুয়েন্সার প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ৭০ কেজি গাঁজাসহ আটক ০১

Chif Editor

২৮ সেপ্টেম্বর ২০২৪ র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

২৮ সেপ্টেম্বর ২০২৪ রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নূর নবী (২৩) ভোলা জেলার বোরহান উদ্দিন থানার দক্ষিণ ভাটামারা গ্রামের মোঃ মান্নান এর ছেলে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply