শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

৭৭ লিটার দেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

Shariful Haque Pavel

রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৭৭ লিটার দেশি মদসহ মাদক কারবারি মোঃ নুরু মাতব্বর (৪৮)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৮ অক্টোবর) ভোর ৫ টার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার এক ভাড়া বাসায় যৌথ অভিযান চালিয়ে নুরু মাতব্বরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৭ লিটার দেশি মদ, মাদক বিক্রির ৪০২৫ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, যৌথবাহিনীর একটি টিম ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সিটি কলোনির একটি বাড়িতে মাদকদ্রব্য আছে।

এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৫ টার পর ওই বাড়িতে যৌথ অভিযান চালিয়ে নুরু মাতব্বরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরু মাতব্বর বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে ৭৭ লিটার দেশি মদ রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় মদসহ অন্যান্য অবৈধ মাদকের ব্যবসা করে আসছিলো।

ডিএমপি’র মুখপাত্র তালেবুর রহমান আরও নিশ্চিত করেন, গ্রেফতারকৃত নুরু মাতব্বরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply