শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Shariful Haque Pavel

রাজধানীর পল্টন থানাধীন বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেট এলাকায় গতকাল রবিবার দুপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুজন (৩০), নজরুল ইসলাম মৃধা (২৫), আল-আমিন (৩১), ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ পারভেজকে (১৬) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

এসময় তাদের কাছ থেকে ৯৮০ পিছ গাঁজার পুরিয়া জব্দ করা হয় যার সর্বমোট ওজন ৩ কেজি ৭৮০ গ্রাম (আনুমানিক মূল্য ৯৮,০০০.০০ টাকা)।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য ক্রয় করে যোগসাজসে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে।

গ্রেফতারকৃত আসামি আল-আমিন (৩১) এর নামে মাদকদ্রব্য আইনে রাজধানীর ডেমরা, ওয়ারী ও পল্টন থানায় ১টি করে পূর্বের সর্বমোট ৩টি মামলা রয়েছে এবং মোঃ সুজন (৩০) এর নামে পল্টন থানায় চুরি ও মাদকদ্রব্য আইনের মোট ২টি মামলা রয়েছে।

Leave a Reply