শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার অন্তর্গত অরন্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. নজির আহমেদ (৪৪) কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত নজির আহমেদ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার পশ্চিম ঝাকুনিপাড়া গ্রামের মো. মমিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও আশপাশের জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করছিলেন।

র‍্যাব-১১ জানায়, মাদক সমাজ ও পরিবার ধ্বংসের অন্যতম বড় কারণ। মাদকের মতো সামাজিক ব্যাধি রোধে র‍্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply