শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা

Chif Editor

কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার, কুমিল্লা-এর বাসভবনে কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। বিদায় অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন “ কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), কুমিল্লা ।

পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); সাইফুল মালিক , অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)। মোহাম্মদ কামরুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)সহ সকল সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply