শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেবের সহযোগী আটক

Chif Editor

অনলাইন ডেস্ক :- খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র নেতা মো. মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় তার সহযোগী আরিফ হোসেনকে (৩৫) আটক করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, ঘটনার সময় আরিফ উপস্থিত থাকলেও মোতালেবকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকালে নগরীর মজিদ সরণির ‘মুক্তা হাউস’ নামক একটি বাসার নিচতলায় মোতালেব গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসার পাশাপাশি বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে।

ঘটনার পর মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। এই মামলায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীসহ আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে তনিমাকে ইতিমধ্যেই আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরিত হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ডিবি এবং দ্রুতই ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে। আটকৃত আরিফ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

Leave a Reply