শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক পুলিশের অভিযানে

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :-  পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি কে আটক করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) ভাঙ্গুড়া থানার এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দিয়ারপাড়া রেলগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ডাবলু হোসেন (৪৫) নামে এক ব্যক্তি কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ডাবলু হোসেন ভাঙ্গুড়া উপজেলার দিয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। ভাঙ্গুড়ায় কোন মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। পরিচয় যাই হোক, আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। মাদক নির্মূলে পুলিশ আপসহীনভাবে কাজ করছে এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এলাকা কে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply