
অনলাইন ডেস্ক :- রমজান সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খাতুনগঞ্জ এলাকায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাদ্যপণ্যে ভেজাল, অনুমোদনহীন পণ্য বিক্রি, ক্ষতিকর উপাদান ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
জানা যায়, ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


