স্টাফ রিপোর্টার :- বুধবার "১৯" ফেব্রুয়ারী রাত ১টার সময় আড়াইহাজার থানা সাতগ্রাম ইউনিয়নে, রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় রসুলপুর গ্রামের জুলহাস মিয়া ও তার স্ত্রী সিআার মামলার ওয়ারেন্টভূক্ত আসামি, আসমা বেগমকে (৪৫) গ্রেফতার করতে অভিযানে যায় আড়াইহাজার থানার পুলিশের একটি টিম। পুলিশ আসমাকে আটক করলে তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা বাধা দেয়, একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি আরাম্ভ শুরু হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন এস আই অজিত, এএসআই আরিফ, ফারুক, শরীফ,সাইফুল ও নিজাম আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক " তদন্ত " রিপন কুমার সরকার জানান আসমাকে আটকের পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশকে চার দিক থেকে ঘেরে রাখা চেষ্টা করে। প্রায় একঘন্টা পুলিশ সদস্যরা সেখানে অবরুদ্ধ ছিলেন, পরে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের কে উদ্ধার করে।
এই সুযোগে আত্মীয়স্বজনরা আসামি আসমা বেগম কে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নিয়ে যাই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা "ওসি" মুহাম্মদ আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যজনদের কে গ্রেফতার অভিযান চলছে। অন্য দিকে আসামির পরিবারের দাবি, আসমা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে নরসিংদী মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র