শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক সাহসী ও পরীক্ষিত নারী নেত্রী সুফিয়া বেগম শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম: খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, বিপুল পরিমাণ নকল ঘিসহ এক ব্যক্তি আটক ১০ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে ডিম-দুধ-মাংস দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী মাল্টিবিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করতে চাই: কৃষিমন্ত্রী ফলমন্ডিতে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সড়কের গাইডওয়াল নির্মাণে কলাগাছের ওপর ইটের গাঁথুনি! সাংবাদিকতার পরিসরে সাংবাদিকদের সমস্যা সমাধানের কথা বললেন তথ্যমন্ত্রী যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, বিপুল পরিমাণ নকল ঘিসহ এক ব্যক্তি আটক

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :-  রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে এবং বিপুল পরিমান নকল ঘিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান ডিসি ডিবি সনাতন চক্রবর্তী।

এ সময় তিনি বলেন, পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম’র নির্দেশনায় আজ ২১ ফেব্রুয়ারি দুপুর তিনটার দিকে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি রংপুর জেলার পীরগাছা থানার আদম গনেশের খামার এলাকার হোসেন আলির ছেলে মাইদুল ইসলাম (৩০)। অভিযানে প্রায় পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ সরঞ্জাম এবং খালি কৌটা, সিল করার মেশিন ইত্যাদি আটক করা হয়।

ডিসি ডিবি বলেন, আটক ব্যক্তি ছয়মাস আগে দামোদরপুরের প্রেসিডেন্টের মোড় এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে একটা নকল ঘিয়ের কারখানা গড়ে তোলেন। কোন রকম দুগ্ধজাত দ্রব্য ব্যবহার না করে শুধুমাত্র ডালডা, পাম ওয়েল এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে তিনি এই ঘি তৈরি করতেন এবং রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসে সরবরাহ করতেন। রমজান উপলক্ষে তার কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছিল। এ সময় পুলিশের উদ্ধতন কর্মকর্তাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply