শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

নিষিদ্ধ পলিথিন নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিতে র‍্যাব-৩ এর কার্যক্রম

Shariful Haque Pavel

রাষ্ট্রীয় পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব বিভিন্ন সময় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

২০০২ সালে বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও বর্তমানে এর ব্যবহার এখনও লক্ষ্য করা যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

এরই প্রেক্ষিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে বুধবার র‌্যাব-৩ এর উদ্যোগে রাজধানীর খিলগাঁও ও বাসাবো কাঁচাবাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও সাধারণ জনগণের মাঝে পলিথিনের ক্ষতিকর দিক, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহার এবং প্রচলিত আইনের আওতায় শাস্তির বিধান বিষয়ে অবহিত করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত দুইজন কর্মকর্তা উপস্থিত থেকে কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।

উক্ত কার্যক্রমের পাশাপাশি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং পরিকল্পিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

Leave a Reply