শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ভুল চিকিৎসায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

Chif Editor

আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি:- ৭ই অক্টোবর ২০২৫, রাজধানী ঢাকার কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম তানজিনা তাবাসসুম। সে ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের অভিযোগ, নিহত শিক্ষার্থী গত শুক্রবার টনসিলে আক্রান্ত হয়ে কমিউনিটি হাসপাতালে ভর্তি কিন্তু চিকিৎসকের মাত্রাতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগের ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহতের সহপাঠীরা জানান, চিকিৎসকের অবহেলার কারণে তাদের বন্ধুর মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে—তারা নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছেন, মৃত্যুর বিষয়টি দুঃখজনক হলেও এটি “ভুল চিকিৎসা” নয় বরং রোগীর জটিল অবস্থার কারণে হয়েছে।

ঘটনার পর এলাকায় ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে,আমরা অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply