শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

বরিশাল ২ আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী নিক্সন

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে গণতন্ত্র মঞ্চের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে যুবনেতা এস এম সামছুল আলম নিক্সনকে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

নিক্সন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি জাতীয় যুব পরিষদ এর নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এবং মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ এর প্রধান উপদেষ্টা।

৩৭ বছর ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে ঢাকার রাজপথে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়েছেন এবং বারবার নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে তার ও দলের অবদান ছিল ঐতিহাসিক।

নিক্সন নির্বাচিত হলে উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠন করে বরিশালের বেকার সমস্যা দূর করার পরিকল্পনা করেছেন। এছাড়াও তিনি প্রাদেশিক সরকার, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠনের মাধ্যমে স্বাধীন দেশের উপযোগী বাংলাদেশ গঠনের সংগ্রাম চালিয়ে যাবেন।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর নেতৃত্বে অঞ্চলটি হবে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, খুন, ধর্ষণ, নির্যাতন, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক এলাকা।

Leave a Reply