শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ

Chif Editor

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশ গ্রেফতার করেছে। বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকা থেকে পুলিশ ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন আলীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল আভিযানিক বুধবার (২৯ অক্টোবর) সকালের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০২ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদকসহ মো: সুজন আলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলা বেলসারা ঝিকড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানান আটক মাদক সম্রাট সুজনকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য যে ঠাকুরগাও জেলার সীমান্তবর্তী বালিয়াডাংগী থানায় সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীদের অপতৎপরতায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

Leave a Reply