শিরোনাম
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ

বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

S M Rashed Hassan

তানভীর আহমেদ চঞ্চল, স্টাফ রিপোর্টার (বরিশাল):

বরিশালে কর্মরত ৩৫টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন ৩৫ সংগঠনের নেতা সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানী, শেখ শামিম, তরিকুল ইসলাম, এস এম আলামিন, বেলাল সিকদার, এস আলাল, তানভীর আহমেদ চঞ্চলসহ অর্ধ শতাধিক সাংবাদিক।
মতবিনিময় সভায় বরিশালের সংবাদমাধ্যম অঙ্গনের বিভিন্ন সমস্যা, তথ্য অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা, সাংবাদিকদের কল্যাণ ও প্রশাসনের সঙ্গে সমন্বিত যোগাযোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার, তথ্যপ্রবাহে সহজতা এবং সংবাদপেশার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply