শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড়

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে দুই মাথার এক নবজাতক বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক মো. জালালের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দেয়।

জালালের স্ত্রী রুপা বেগম জানান, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় দুই মাথার বাছুর জন্ম দিয়েছে। এমন কিছু জীবনে দেখিনি। একটু ভয়ও লাগছে, আবার কৌতূহলও।

তিনি আরও বলেন, “গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, এখনো নিজের হাতে দুধ খায়নি।

স্থানীয়রা জানান, খবরটি ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ভিড় জমাচ্ছেন বাছুরটি একনজর দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত বলেন , এটা জন্মগত সমস্যা ,এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্তলে গিয়ে গাভী ও বাছুর টি দেখে এসেছি । গাভি ও বাছুর সুস্থ আছে ।

Leave a Reply