শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার

Chif Editor

মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি :- মালদ্বীপের হুলহুমালে’ সমুদ্রবন্দর থেকে চোরাচালানকৃত সিগারেটের দুটি কন্টেইনার চুরির ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক মো: আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আজ ১৬ নভেম্বর, রবিবার এই মামলায় গ্রেপ্তার হওয়া মোট সন্দেহভাজনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

পুলিশ জানায়, চুরি হওয়া সিগারেটের পরিমাণ প্রায় ১ কোটি ৩০ লক্ষ পিস, যার বাজারমূল্য অত্যন্ত বেশি। ঘটনাটিকে বড় ধরনের সংগঠিত অপরাধ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকৃত বাংলাদেশি মো: আল আমিনকে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পুরো চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে।

Leave a Reply