শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

শেখ হাসিনার আত্মঘাতী সিদ্ধান্তই তাকে দেশছাড়া করেছে-রাকেশ রহমান

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সত্যের শক্তির সভাপতি রাকেশ রহমান বলেছেন, “আজ ট্রাইব্যুনালের যে রায় হবে, সেটি ফ্যাসিবাদী শেখ হাসিনার জন্য খুবই নগণ্য শাস্তি। যে নারী গুম-খুন, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে দেশকে রক্তাক্ত করেছে, তাকে ক্ষমা করার কোনো নৈতিক ভিত্তিই নেই।”

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর দিনে আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনকে তিনি “জাতির সঙ্গে প্রকাশ্য প্রতারণা” বলে আখ্যা দেন। রাকেশ রহমানের অভিযোগ,ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়েছিল, আজ তাদের অনৈক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও তাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি আরও বলেন, “জনগণের ভোটে যে বিজয়ী হবে সে-ই ক্ষমতায় যাবে,এটাই গণতন্ত্র। কিন্তু ফ্যাসিবাদকে ঠেকাতে আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।”

১৭ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে “রুখে দাও ফ্যাসিবাদ” শীর্ষক নাগরিক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে”,ফয়সাল আহমেদ চৌধুরী

মানববন্ধনে সংহতি জানিয়ে কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের আর কোনো ছাড় দেওয়া যাবে না। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে,এবার নির্বাচনে সামনের সারিতে এসে লড়াই করুন।”

 

যারা আগুন সন্ত্রাসের কথা বলতো,আজ তারাই আগুন লাগাচ্ছে”-মঞ্জুর হোসেন ঈসা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন,
২০১২-১৩ সালে যারা আগুন সন্ত্রাস বলে চিৎকার করতো, আজ তারাই সারা দেশে বাসে আগুন দিচ্ছে। আওয়ামী লীগ এখন ককটেল লীগে পরিণত হয়েছে।”

 

তিনি আরও তীব্র ভাষায় বলেন,“ফ্যাসিবাদী হাসিনার ছেলে জয় বিদেশে বসে নির্বাচন বানচাল করতে চায়। সাহস থাকলে দেশে আসুক,তখন জাতি দেখবে তার পরিণতি কী হয়!

তিনি জাতিকে ভাসানীর আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেন।

 

অন্যান্য বক্তাদের উপস্থিতিমানববন্ধনে সংহতি প্রকাশ করেন,বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ,
ইউকে মানবাধিকার সংগঠনের ব্যারিস্টার মুফতি নাফিজ,আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ তালুকদার,জুলাই যোদ্ধা হাওলাদার আবুল কাশেম বিপু, মো. শাহাজুল ইসলাম স্বপন,পীযুষ কান্তি হালদারসহ আরও অনেকে।

পরে নেতৃবৃন্দ মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply