শিরোনাম
ঢাকা-১৬ আসনে ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুল হকের নির্বাচনে হেরেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না: বাসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুল জয়ী যে পদ্ধতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী

রাণীশংকৈলে ৩০ বছরের ক্রয় করা জমি দখলের অভিযোগ, ভূক্তভোগী পরিবার আতংকে

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে জোর পূর্বক জমি দখল করে নিয়েছে কশির উদ্দিনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে।

জানাযায়, কলেন চন্দ্র এই জমি ৩০ বছর পূর্বে ক্রয় সুত্রে মালিক এবং জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। হটাৎ করেই দেশের পট পরিবর্তনের পর একই গ্রামের কসির উদ্দীন,আব্দুর রহিম, রশিদ, মাসুদ,রহমান ও উসমান আলী’র পরিবারের লোকজন মিলে ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমি ২৫ সালের আগষ্ট মাসে একদল ভূমিদস্যু ক্ষমতার দাপটে আমন ধানের চারা রোপণ করে। এনিয়ে কলেন চন্দ্র রায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জমির মালিক কলেনের স্ত্রী প্রভা রাণী জানান, এই জমি আমার স্বামী গত ৩০ বছর আগে ক্রয়সুত্রে মালিক হন। ২৫ সালের আগষ্ট মাসে তাঁরা জোর পূর্বক জমিতে আমন ধানের চারা রোপণ করে দেয়। এবং জমিটি দখলে রাখার জন্য আইনকে অমান্য করে রাতের আধারে ধান কর্তন করে। দিনে লোকদেখানো খরগুলি কর্তন করতেছে। এই জমির শোকে আমার স্বামী স্টোক করে মারা যায়। একই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান,আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি এই জমি কলেন চাষাবাদ করে আসছে। গত ১৫ বছর ধরে আমাকে জমিটা খায় খালাসি হিসেবে চাষাবাদ করার জন্য দেয়। আমি চাষাবাদ করে আসছি

হটাৎ করেই আমন ধান লাগানোর সময় তারা জোর পূর্বক ধান রোপন করে গত পরশুদিন রাতে সেগুলো কেটে নিয়ে চলে যায়। এপ্রসঙ্গে কসির উদ্দীন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক,আমরা তিন অংশের মালিক তাই জমিটা দখল করেছি। এজন্য আদালতে মামলাও চলছে।

Leave a Reply