শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

স্বাধীনতাবিরোধীদের কথায় কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না: গয়েশ্বর

Chif Editor

নির্বাচন নিয়ে একটি দল একেক সময় একেক কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির সহযোগিতায় শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফ্লাইবুক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের স্বার্থেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। যারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের কথায় কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না বলে সাফ জানান তিনি।

এ সময় তিনি বলেন জ্ঞানের বিস্তার, শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও শিক্ষার গণতন্ত্রীকরণে ফ্লাইবুক এক নতুন যুগের সূচনা করবে।  ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ‌‘ফ্লাইবুক’ এর উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন।

এই প্রকল্পের উদ্যোক্তারা জানান, ফ্লাইবুক ভবিষ্যতমুখী শিক্ষা-প্রযুক্তি প্ল্যাটফর্ম। যেখানে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনে সারা দেশে ঘরে ঘরে লাইব্রেরি সেবা পৌঁছে দেওয়া হবে। ফ্লাইবুকে থাকছে এআই ভিত্তিক এক্সাম সিস্টেম—যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অক্সফোর্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান আয়োজকরা।

Leave a Reply