শিরোনাম
কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

আগুনে পুড়ছে কড়াইল বস্তি, পানি সংকটে পেতে হচ্ছে বেগ, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

Chif Editor

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির তীব্র সংকটের কারণে বেশ সমস্যায় পড়ছেন। বিস্তৃত এ অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র যানজট অতিক্রম করে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও পানির অপ্রতুলতা দ্রুত নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানির সংকট তীব্র হওয়ায় আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে মোট ১৬টি করেছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

আতঙ্কিত বস্তিবাসী, পুলিশ মোতায়েন

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা দ্রুত টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন ঘর থেকে যে যেভাবে পারছেন মূল্যবান সামগ্রী সরিয়ে নিচ্ছেন।

এ দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির ভেতরে বাসিন্দাদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে, যেন কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুনের ঝুঁকিতে থাকা ঘরগুলো থেকেও মানুষজন দ্রুত জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply