শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী

Chif Editor

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি আছে। তফসিল ঘোষণার সঙ্গে আরও যে প্রস্তুতি থাকা দরকার, সেগুলো নেওয়া শুরু করবে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি তো এমনি দেখি না। সাধারণ মানুষের মধ্যে কেউ শঙ্কা দেখছেন বলে আমি মনে করি না। বিএনপিও মনে করে না কারও মধ্যে শঙ্কা আছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তাদের মধ্যে উদ্দীপনা আছে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট দিতে চায়। সেই আনন্দমুখর পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কোনো উপাদান দেখতে পারছি না।

রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটা অন্তর্বর্তী সরকার অঙ্গীকার করেছে। সেখানে প্রত্যেক ভোটার ও রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস।

Leave a Reply