শিরোনাম
বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি

বিরলে পালিত হলো জাতীয় প্রাণী সম্পদ দিবস

Chif Editor

দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের বিরলে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর (বুধবার) সকালে বিরল উপজেলা পরিষদ চত্তর থেকে “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রানী সম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ইদ্রজিত সাহা প্রাণিসম্পদ মেলায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। পরে মেলা প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ভ্যাটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে প্রাণিসম্পদ উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প তুলে ধরেন।

মেলায় প্রদর্শনীতে ৩০ টি খামারের ষ্টলে গুলোতে ভেটেনারি মেডিসিন, ডিম, ঘাস, পাখি, ঘোড়া,কবুতর,বিভিন্ন প্রজাতির পাখি,ফাউমি মুরগী,দেশি মুরগী সহ বিভন্ন প্রজাতির পশু পাখি প্রদর্শন করা হয়। ৭ দিন ব্যাপি এই মেলার আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

Leave a Reply