শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

আওয়ামীলীগ- ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, দু’জন গ্রে’প্তা’র

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :-চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের আধারে ঝটিকা মশাল মিছিল করেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নানুপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেওয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে কয়েকজন যুবক হেলমেট ও মুখোশ পরে মশাল হাতে মিছিল করছে। তবে নেতৃত্বদাতা আওয়ামী লীগ নেতা মো. জাহিদ মুখ খোলা অবস্থায়ই ছিলেন। ভিডিও প্রকাশের পর বিএনপি – জামায়াতের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান এবং পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে নানা মন্তব্য প্রকাশ করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে নানুপুর সৈয়দ পাড়ার এরশাদুল আলম ও ঢালকাটা এলাকার রহমত হোসাইন হৃদয় নামে দুইজনকে গ্রে’প্তা’র করে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই মাজহার বলেন, স্বৈরাচার সরকার পতনের পর থেকে এলাকায় ঝটিকা মিছিলসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুইজনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply