শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি: অমানউল্লাহ আমান

Chif Editor

বেগম খালেদা জিয়া নির্দিষ্ট কোনো দলের নন, তিনি সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে। আর তিনি কাঁদলে গণতন্ত্রকামী মানুষও কাঁদে। বেগম জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি।’

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অমানউল্লাহ আমান বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন; তিনি সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তার আপসহীন ভূমিকা অনন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অভিজ্ঞ নেতৃত্ব আজও প্রয়োজন।’

নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Leave a Reply