শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

রংপুরের বিভাগীয় সমাবেশ সফল করতে কুড়িগ্রামে ৮ দলের স্বাগত মিছিল অনুষ্ঠিত 

Chif Editor

আব্দাহিয়ুর রহমান আপেল, নিজস্ব প্রতিবেদক :-  আগামী ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে কুড়িগ্রামে ৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা ডিসেম্বর কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে শুরু করে কলেজমোর, দাদামোর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম ২ আসন এর নমিনি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া , খেলাফত মজলিস রংপুর বিভাগীয় সহকারী পরিচালক শবেবর রহমান ও জামায়াতের সাবেক জেলা আমীর মাও: আব্দুল মতিন ফারুকী ৷

এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহ ইসলামী ও দেশপ্রেমিক সমমান ৮ দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে সকলকে আহবান জানান ও জাতীয় নির্বাচনের দিন গনভোট নেয়ার ঘোষনাকে বাতিল করে নির্বাচনের আগেই গনভোট করার আহবান জানান এবং ৫ দফা বাস্তবায়নের দাবী জানান ৷

Leave a Reply