শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ গুনাইঘর ইউপি ছাত্রদলের দোয়া মাহফিল

Desk Incharge

বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা রোগমুক্তিকামনায় কুমিল্লার দেবিদ্বারে দোয়া মাহফিল হয়েমঙ্গলবার (০২ ডিসেম্বর) ১০নং দক্ষিণ গুনাইঘরইউনিয়ন শাখা  ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

বাদ মাগরিব ইউনিয়নের দক্ষিণ পোনরা জোড়পুল এলাকায় ফাতেহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনাহয়। পরে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন শেষ হয়।

মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোঃনাঈমুল হাসান এর আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক সরকার, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহআলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ইমরান হাসান, কুমিল্লাউত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন সোহেল, উপজেলা জাসাস সভাপতি এমরানহোসেন, ছাত্র নেতা রফিকুল আহসান মুন্সীসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার সাবেক যুবদল নেতা মুমিনুল ইসলাম ভূইয়া মুন্না, পৌরযুবদলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়কমিজানুর রহমান, যুগ্ন আহবায়ক শেখ কাশেম, হামিদ গাজী, কলেজ ছাত্রদল সভাপতি সাদেক হোসেনমাহিন প্রমুখ।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীনবেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশিবিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসাচলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভারসিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্টদেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেনতিনি।

Leave a Reply