শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানা আবিষ্কার : অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি :-  পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মোঃ মিজান আলী (২৮) নাম এর এক ব্যবসায়ীকে তিন মাসের অর্থ সহ কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই গ্রামে মোঃ আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন মোঃ মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত মোঃ গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মোঃ মিজান আলী জানান, তিনি ও তাঁর ভাই ভাঙ্গুড়ার ‘নকল দুধ ব্যবসায়ী’ হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এই ব্যবসা করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply