শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধি

Chif Editor

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে।

প্রাথমিকভাবে কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। পরে সময়সীমা কয়েক দফায় বাড়ানো হয়, যার শেষ মেয়াদ ছিল ৩০ নভেম্বর।

নতুন করে সাত দিনের মেয়াদ বাড়ানোর এই আদেশটি গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, স্বাধীন তদন্ত কমিশন ইতোমধ্যে গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

Leave a Reply