শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

বেগম খালেদা জিয়া সারাবিশ্বে সম্মানিত : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

Chif Editor

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে বেগম খালেদা জিয়া সম্মানিত। প্রতিটি দেশের সরকার প্রধান তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং ডাক্তার পাঠাচ্ছে। বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে এজন্য প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমরা অভিনন্দন জানাই।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন আগের মতো নয়, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, এটি ষড়যন্ত্র, নীল নকশা। উদ্দেশ্য, চুরি করার একটা প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। ভোটের ফারাক ধানের শীষের সঙ্গে কতটুকু, তা এলাকায় হাঁটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে, এটি গভীর ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, কারা এই আইডি কার্ড নিচ্ছে, কারা ফটোকপি নিচ্ছে এটা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এদিন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply