শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সুগন্ধা নিউজ ডট কম’র ৫ম বর্ষপূর্তি উদযাপন

S M Rashed Hassan

তানভীর আহমেদ চঞ্চল, স্টাফ রিপোর্টার (বরিশাল):

অনলাইন নিউজ পোর্টাল সুগন্ধা নিউজ তার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করেছে ৪ ডিসেম্বর। বরিশালের জনপ্রিয় এই অনলাইনভিত্তিক গণমাধ্যমটি ২০২০ সালের ৪ ডিসেম্বর পথচলা শুরু করে। পাঁচ বছরের সাফল্যের পথ অতিক্রম করে গণমাধ্যমটি ছয় বছরে পদার্পণ করেছে।

‘দেশ ও জনগণের কথা বলে’—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সুগন্ধা নিউজ দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। পাঠকের কাছে দায়বদ্ধ থেকে যেকোনো ধরনের পক্ষপাত ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে সাংবাদিকতার নীতি মেনে কাজ করে যাচ্ছে পোর্টালটি।

বরিশালের নতুল্লাবাদ ইয়াকুব আলী সুপার মার্কেটে সুগন্ধা নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক দীপক চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মামুনুর রশীদ নোমানী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ শামীম, বরিশাল জেলা যুবদল যুগ্ম সম্পাদক হাবিবউল্লাহ, উলফত রানা রুবেল, মফস্বল সাংবাদিক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আরিফুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা সুগন্ধা নিউজের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ উন্নতির জন্য শুভকামনা জানান। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply