শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Chif Editor

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। গতকাল বৃহস্পতিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এদিকে বাংলাদেশে ফান্সের দূতাবাসের ফেসবুক পেজের  একটি পোস্টেও এ বিষয়ে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানেরও প্রশংসা করেন।

এর আগে ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতিতে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারি আরো শক্তিশালী করা ও সহযোগিতা বিস্তারের জন্য উপযুক্ত সময় এটি। দুই দেশের অংশীদারি আরো এগিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

উল্লেখ্য, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি অর্থনীতি, বাণিজ্য, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দৃঢ়। বাংলাদেশ প্রধানত পোশাক, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানি করে; অন্যদিকে ফ্রান্স রাসায়নিক পণ্য, ইলেকট্রনিকস এবং পরিবহন পণ্য রপ্তানি করে।

দুই দেশ একে অন্যের দূতাবাস এবং কনসুলেটগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সর্বদা বজায় রাখে।

Leave a Reply