শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী

Chif Editor

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন—তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য।

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, তাঁর আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য ছিল একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত ২১ ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো—যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা।

তিনি বলেন,টঙ্গীর তাসফিন ফেরদৌস নামে এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি পুনরায় সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে—এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন।”

রিজভী আরও বলেন,“আমাদের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পান, তবে প্রতি বছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখলাম।”

তিনি অপারেশন পরিচালনাকারী চিকিৎসক দলকে বিশেষ অভিনন্দন জানিয়ে বলেন, “ডা. শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছেন—এটি আমাদের জাতির অর্জন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে, এটি আমাদের গর্ব।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন,ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম,সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ (অপারেশনের নেতৃত্বদানকারী),স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ,
ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে ২১ ঘণ্টার জটিল মাইক্রোসার্জারি করে তাসফিন ফেরদৌস এর হাত জোড়া লাগান।

Leave a Reply