শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

ভাষণ রেকর্ডের বিষয়বস্তু এবং সময় সিইসি নির্ধারণ করবেন: ইসি সচিব

Chif Editor

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটি ভাষণ রেকর্ড করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকে এ কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, সিইসি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটি ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডের বিষয়বস্তু এবং সময় সিইসি নির্ধারণ করবেন। কিন্তু একটি রেকর্ডিং হবে এটা নিশ্চিত।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। ১০ তারিখে রেকর্ড করা হবে কি-না, হ্যাঁ হবে। কিন্তু বিষয়বস্তু এবং কখন করবেন এটা সিইসির ওপর ছাড়েন।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন, তাদের তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। যেন তারা নির্ধারিত ঠিকানায় পোস্টাল ব্যালট পেতে পারেন।

ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রস্তুতি গত বছরের ২৪ নভেম্বর থেকেই শুরু হয়েছে। ধারাবাহিকভাবে একটু একটু করে এখানে এসেছে।

উল্লেখ্য, বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

Leave a Reply