শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

Chif Editor

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়—যদিও এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি।

রিটে নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার সার্ভিস গঠন, ইলেকটোরাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা এবং জাতীয় নির্বাচনে শুধু নির্বাচন কমিশনের কর্মকর্তা দিয়ে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

Leave a Reply