শিরোনাম
রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ী চক্রের ৩ সদস্য আটক সিরাজগঞ্জে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী সাংসদের উপহারে সচ্ছলতার পথে এক অসহায় পরিবার আমরা তোমাদের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু আক্রমণের কোনো বিকল্প নেই: পেজেশকিয়ান ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প: আরাগচি আমি কোনো নির্দিষ্ট দলের মন্ত্রী নই: পানি সম্পদ প্রতিমন্ত্রী ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা, কী সাহায্য দরকার আপনাদের?

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ প্রকাশ: সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

Chif Editor

দীর্ঘদিনের আন্দোলনের ফসল অবশেষে পেতে শুরু করেছেন এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীরা। তাদের নভেম্বর মাসের বেতনে যুক্ত হয়েছে অতিরিক্ত বাড়িভাড়া ভাতা। 

এরইমধ্যে নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি দেওয়া ৭.৫০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘৭.৫০ শতাংশ বাড়ি ভাড়াসহ স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাড়ি ভাড়ার নতুন যুগে এমপিওভুক্ত শিক্ষকরা-কর্মচারীরা।’

আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে।

সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে ১ নভেম্বর থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশসহ ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply