শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

‘বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান’

Chif Editor

অনলাইন ডেস্ক :- 

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান। তবে কোনো প্রশ্ন সামনে রেখে দেশে আসতে চান না তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমানের জন্য অপেক্ষাকৃত রিকশা চালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা কথা বলছেন। তবে নিন্দুকের কথা কানে নেন না তারেক রহমান। তিনি বীরের বেশে দেশে ফিরবেন।

এ দিকে ধানের শীষ হাতে নিতে জুবাইদা রহমানের সাক্ষাতের জন্য প্রায় ৬ দিন ধরে অপেক্ষায় থাকা রিকশা চালক আনোয়ার হোসেনের ধানের শীষ গ্রহণ করেছেন আতিকুর রহমান রুমন। জুবাইদা রহমানের নির্দেশে সেটি গ্রহণ করা হয়েছে। বাসায় ফেরার পথে ওই রিকশাচালকের সঙ্গে দেখা করবেন জুবাইদা রহমান বলেও জানান তিনি।

Leave a Reply