শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

হেলমেট পরে মহড়া দিয়ে ভোট বিএনপিতে চলবে না : এ্যানি

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি দলের কর্মীরা গ্রামে গ্রামে হেলমেট পরে মহড়া দিচ্ছে, এটি দিয়ে ভোট হবে না। এটা বিএনপির মধ্যে চলবে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় মহিলা দলের উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবার সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। এতে করে সবাই খুশি। তাই ধানের শীষে সবাইকে ভোট দিতে হবে।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। গত ১৭ বছরে হাসিনার অত্যাচার-নির্যাতনের ফলেই তার আজকের অবস্থা। এটার জন্য শেখ হাসিনা দায়ী। খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়া এত বেশি অসুস্থ, আল্লাহ জানেন, কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, সেটাই এখন সবার প্রত্যাশা। সবার মৃত্যু হবে। কিন্তু কর্ম মানুষকে অনেক দূরে নিয়ে যায়। পাশাপাশি বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য যারা শহীদ হয়েছেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে বিএনপি রয়েছে। তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে।

এ্যানি আরও বলেন, গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। একইভাবে দেশের জন্য ত্যাগের কারণে বেগম খালেদা জিয়াকেও মানুষ মনে করছে। দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ, মানুষ কখনও ভুলবে না। তিনি যখন জেলে ছিলেন, দেশের মানুষ তাঁর জন্য কেঁদেছেন, দোয়া করেছেন।

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটের জন্য ঘরে ঘরে যেতে দল থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবারের নির্বাচন আগের মতো নয়, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। আহামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের কাছে যেতে হবে।’

Leave a Reply