শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই : সারজিস আলম

Chif Editor

অনলাইন ডেস্ক :-  ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর সুযোগ নেই।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপি জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কাদা ছোড়া পরিহার করে যুক্তিসংগত সমালোচনা এগিয়ে নিতে হবে। “আমরা কাদা ছোড়াছুড়ি সমর্থন করি না। কোনো অযৌক্তিক কাজ হলে যৌক্তিকভাবে সমালোচনা করব, আর সমালোচনা যদি অযৌক্তিক হয়, সেটিরও সমালোচনা করব। ষড়যন্ত্রকারীদের সুযোগ দিলে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়—এটা আমরা চাই না।”

জাতীয় পার্টিকে সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগকে বৈধতা দিয়ে ২৪-এর অভ্যুত্থানের আগ পর্যন্ত যে ভূমিকা তারা রেখেছে, তাতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অবৈধ নির্বাচনের সুবিধাভোগীদের আইনের আওতায় আনা উচিত। তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের নৈতিক, রাজনৈতিক বা আইনগত অধিকার নেই।”

তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply