শিরোনাম
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা, শপথের আগেই জোর আলোচনা নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ

লুকানো টাকা ব্যাংকে জমা হওয়ায় বাড়ছে কোটিপতি: অর্থ উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :- বাড়িতে অনেকদিন ধরে লুকিয়ে রাখা টাকা এখন ব্যাংকে জমা পড়ছে; তাই কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

গত রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে এ হিসাব সংখ্যা বেড়েছিল ৫ হাজার ৯৭৪টি।

জুন থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে ৭৩৪টি কোটিপতির অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা হতে পারে অনেকদিন ধরে লুকিয়ে-টুকিয়ে রাখছিলো বাড়ির ভেতরে, এখন ব্যাংকে জমা দিচ্ছে। টাকা-পয়সা যে নেই লোকজনের কাছে অনেক ক্ষেত্রে এটা সত্য।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায়, জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাব (অ্যাকাউন্ট) ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। অর্থাৎ তিন মাসে নতুন হিসাব খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

Leave a Reply