শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Chif Editor

কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলার পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় জেলা পুলিশ, কুমিল্লার আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর পূর্বে পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।” তিনি কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply