শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর গেন্ডারিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

শনিবার সকালে, এলাকার বিপিন রায় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার ৪০ দিনের দোয়ার অনুষ্ঠান দিয়ে শুরু করা এ মানবিক কার্যক্রমে প্রায় ২০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান আল বারু মুস্তাকিম নিবিড়।

আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন শিপন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আবিড়, উপদেষ্টা মোতালেব টিটু ও আরিফুর পান্না, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নার্গিস জুই, দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক গাজী ফয়সাল তনু, মাহবুবুর রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন, দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক খন্দকার জুয়েল ও বার্তা সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সাংবাদিক জুবায়ের রাকেশ, আবু ইউসুফ, পাভেল, রাজ, আরেফিন নিবিড়সহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এবং জুলাই বিপ্লব সমর্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সিনিয়র সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড় তাঁর সদ্য প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠা করেন ‘সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন’। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে তাদের শিশু সন্তান মুহাম্মাদও অতিথিদের সঙ্গে শীতবস্ত্র বিতরণে অংশ নেয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী মাসের প্রথম দিন থেকে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে মা ও শিশুদের জন্য প্রতিদিন স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম চালু হবে।

মানবিক সেবার মাধ্যমে প্রয়াত সূচনা আক্তারের স্মৃতিকে ধারণ করে সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

Leave a Reply